
অনলাইন ডেস্ক :- সরকারি ও বিরোধী দল মিলে দায়িত্বশীল আচরণ ও দায়বদ্ধতা নিয়ে কাজ করলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কোনো বিকল্প আপাতত নেই। আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে। যদিও এই পরিবেশ ফিরিয়ে আনা খুব সহজ বিষয় নয়, অনেক চ্যালেঞ্জ আছে।
মঙ্গলবার থেকে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন ধারার সুস্থ রাজনীতির বিকাশ ঘটবে এবং মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মো. শাহজাহান, এহসানুল মাহবুব জুবায়ের এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন প্রমুখ।



