শিরোনাম

কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ত্রাসী হামলায় প্রবাসীর বাড়িঘর ভাংচুর, মামলা দিয়ে হয়রানির অভিযোগ

Chif Editor

কুমিল্লা প্রতিনিধি :-  কুমিল্লায় সন্ত্রাসী হামলায় আজিম কিবরিয়া নামে এক প্রবাসীর বাড়িঘর ভাংচুর, ও পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত হাফেজ উল্লাহর ছেলে বাহরাইন প্রবাসী আজিম কিবরিয়ার পরিবারের উপর এই সন্ত্রাসী হামলা,বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।

এঘটনায় প্রবাসীর বড় ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
বিবাদীরা হলো, মৃত: আলী আশরাফের ছেলে আবু হানিফ মোঃ কামরুজ্জামান খোকন(৪৫),আবু হানিফ মোঃ কামরুজ্জামান খোকনের ছেলে সাইদুজ্জামান (২৫) ও শামছুজ্জামান ডলার(২৩),আবু হানিফ মোঃ কামরুজ্জামান খোকন স্ত্রী আমেনা নার্গিস (৪০)।
মামলার বাদী গোলাম মোস্তফা বলেন, বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবত আমার পিতার পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলিতেছে। আমি আমার দখলীয় সম্পত্তির উপরে সিমানার প্রাচীর নির্মাণ করিতে গেলে এতে সকল বিবাদীগণ আমার উপরে ক্ষিপ্ত হইয়া আমাকে মারধর করে এবং সমস্ত শরীরে এলোপাথারী লাঠি লাঠিপেটা ও বেধড়ক মারধর করে। তখন প্রান রক্ষার্থে আমি শোর চিৎকার দিলে আমাকে বাচাঁনোর জন্য আমার ছোট ভাই প্রবাসী আজিম কিবরিয়া সামনে আগাইয়া আসিলে তাহাকেও অনুরূপ মারধর করে। স্থানীরা আমাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখন সকল বিবাদীগণ প্রকাশ্যে বলাবলি করে যে, আমি বা আমার ভাই ও আমার পরিবারের লোকেরা যদি উক্ত বিষয়াদি নিয়ে তাহাদের সাথে বেশি বাড়াবাড়ি করি বা থানা- কোটে গিয়ে কোন প্রকার মামলামকদ্দমা করি তাহারা আমাকে প্রাণে হত্যা করবে বলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করতে থাকে।

এবিষয়ে বাহরাইন প্রবাসী আজিম কিবরিয়া বলেন, আমরা প্রবাসী পরিবার আমি বিদেশে থাকাতে আমাদেরকে দুর্বল ভেবে প্রতিবেশী আবু হানিফ মোঃ কামরুজ্জামান (খোকন) আমার পরিবারের উপর সন্ত্রাসী হামলা,বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই অভিজিৎ জানান, এঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply