
নিজস্ব প্রতিবেদক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শপথ নিয়েছেন ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র এমপিদের সঙ্গে তিনি শপথ নেন। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
জানা গেছে, নির্ধারিত সময়ের কিছুটা পরে সংসদ ভবনে পৌঁছানোর কারণে তিনি একসঙ্গে শপথে অংশ নেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হিসেবে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জয়ী হন ইশরাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের মো. আবদুল মান্নান।


