
অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে মির্জা আব্বাসের কাছে হেরেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের ফলাফল নিয়ে শুরু থেকেই সন্তুষ্ট নন তিনি। আজ হঠাৎ এক ফেসবুক পোস্টে তারই বহিঃপ্রকাশ আবারও দেখা গেছে। পোস্টে তিনি লিখেছেন, সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় না, হয় সিলেকশন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এভাবেই তার মনের ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের হয়ে ভোটযুদ্ধে লড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস।


