
নিজস্ব প্রতিবেদক :- বন্দরে হতাশাগ্রস্ত হয়ে দুই সন্তানের পিতার রোমান দেওয়ান “৬২” ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি, আত্মহত্যাকারী রোমান দেওয়ান বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষ্মারচর এম এন ঘোসাল রোডের দেওয়ানবাড়ি এলাকার মৃত আব্দুল আলী দেওয়ানের ছেলে।
পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে “১৯” সন্ধ্যা পৌনে ছয়টায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠাই, এর আগে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী বিকেলে পাঁচ টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকায় ঘটনাটি ঘটে।
এ বিষয়ে আত্মহত্যাকারী স্বজনরা বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন, লাশ উদ্ধারকারী কর্মকর্তা মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক মিলন চন্দ্র ব্রহ্মণ জানান, চাকরি হারিয়ে রোমান দেওয়ান হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে মধ্যে মনের ভেতর থাকা নিরব যন্ত্রণা সহ্য করতে না পারায় নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন।


