
অনলাইন ডেস্ক :- ঢাকার বাতাস শুক্রবারও দূষণের কারণে উদ্বেগজনক অবস্থায় আছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ১১৯টি শহরের মধ্যে ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে প্রকাশিত সূচকে পাকিস্তানের লাহোর শীর্ষে উঠে এসেছে ৪০৬ স্কোর নিয়ে, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। ঢাকার বাতাস ৩২২ স্কোরে দ্বিতীয় স্থানে রয়েছে এবং এটিও ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়েছে।



