শিরোনাম
হবিগঞ্জে ১২৩ কেজি গাঁজাসহ আটক ২ ইসরায়েলের বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে লাখো ফিলিস্তিনি আদালতকক্ষে রমজানের শুভেচ্ছা শুনে ফিলিস্তিনি বন্দির প্রশ্ন—আজ কি রোজা? জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান মুশফিকুল ফজল আনসারীর এপস্টেইন ফাইল: ডায়ানার মৃত্যুর পর বড় সংকটের মুখোমুখি ব্রিটিশ রাজপরিবার যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম ঠাকুরগাঁওয়ে জাল দলিল চক্রের হোতা বদিউল আলম পুলিশের জালে, জনমনে স্বস্তি বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন: অর্থমন্ত্রী সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, লক্ষ্মীপুরেও নেই: পানিসম্পদমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে জাল দলিল চক্রের হোতা বদিউল আলম পুলিশের জালে, জনমনে স্বস্তি

Chif Editor

বিশাল রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি :-  ঠাকুরগাঁওয়ে জাল দলিল,খতিয়ান ও খারিজ বানিয়ে জমির মালিকানা দাবি করায় বদিউল আলম(৬০)নামে একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর মাদ্রাসাপাড়া এলাকার মতিউর রহমান ঠাকুরগাও আদালতে একটি সিআর মামলা দায়ের করেন।মামলার বিবাদীরা হলেন চিহ্নিত জাল দলিল চক্রের হোতা সালন্দর মাদ্রাসা পাড়া এলাকার মৃত সমিজ উদ্দীনের দুই পুত্র বদিউল আলম(৬০),শহিদুল আলম, (৫৪),দুই কন্যা শরিফা(৪৭) ও জরিফা(৪৫)।আদালত মামলাটি তদন্তের জন্য সিবিআই ঠাকুরগাঁওয়ের নিকট প্রেরণ করে।পিবিআই তদন্ত করে দণ্ডবিধি ১৮৬০ এর ৪৬৫/৪৬৮/৪৭১/৩৪ ধারায় চার জন আসামির বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামিরা একে অপরের যোগসাজশে জাল কাগজ তৈরি করে অন্যের জমি দখলকারী চক্রের হোতা।বাদীর অভিযোগ তদন্ত করে বাদীর বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যাওয়ায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে।

এদিকে জাল দলিল চক্রের হোতা বদিউল আলম পুলিশ কর্তৃক আটক হওয়ার ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান,বদিউল আলম ও তাঁর ভাই শহিদুল আলমরা এলাকার চিহ্নিত জাল দলিল চক্রের হোতা ও ভূমিদস্যু। পুলিশ বদিউলকে আটক করে আজ শুক্রবার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত আসামিকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।

Leave a Reply