শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবর জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন হাসনাত ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতির নির্দেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর হবিগঞ্জে ১২৩ কেজি গাঁজাসহ আটক ২ ইসরায়েলের বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে লাখো ফিলিস্তিনি আদালতকক্ষে রমজানের শুভেচ্ছা শুনে ফিলিস্তিনি বন্দির প্রশ্ন—আজ কি রোজা? জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান মুশফিকুল ফজল আনসারীর এপস্টেইন ফাইল: ডায়ানার মৃত্যুর পর বড় সংকটের মুখোমুখি ব্রিটিশ রাজপরিবার যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম

জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Chif Editor

অনলাইন ডেস্কঃ রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় নিরচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে প্রিপেইড মিটারে টাকা রিচার্জের পর গ্রাহক টাকা না পাওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট পাওয়ার জোনের ব্যবস্থাপনা পরিচালক জাকিরুজ্জামান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দ্বায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এছাড়া সেচ মৌসুম বিবেচনায় কৃষি এলাকায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

মতবিনিময় শেষে সাংবাদিকরে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নতুন সরকার মাত্র দুই কর্মদিবস পার করেছে এবং বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র পর্যালোচনা করা হচ্ছে। প্রিপেইড মিটার নিয়ে সাধারণ মানুষের যে প্রশ্ন রয়েছে তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ব্যাপারে সুষ্ঠু ব্যাখ্যা যাতে জনগণ পাই সেটা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

সভায় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply