শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবর জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন হাসনাত ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতির নির্দেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর হবিগঞ্জে ১২৩ কেজি গাঁজাসহ আটক ২ ইসরায়েলের বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে লাখো ফিলিস্তিনি আদালতকক্ষে রমজানের শুভেচ্ছা শুনে ফিলিস্তিনি বন্দির প্রশ্ন—আজ কি রোজা? জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান মুশফিকুল ফজল আনসারীর এপস্টেইন ফাইল: ডায়ানার মৃত্যুর পর বড় সংকটের মুখোমুখি ব্রিটিশ রাজপরিবার যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম

আদালতকক্ষে রমজানের শুভেচ্ছা শুনে ফিলিস্তিনি বন্দির প্রশ্ন—আজ কি রোজা?

Chif Editor

অনলাইন ডেস্কঃ  বিশ্বের প্রায় সব দেশেই ১৮ ও ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। তবে, জর্ডানভিত্তিক গণমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলের গিলবোয়া কারাগারে বন্দি ফিলিস্তিনিরা রমজান মাস শুরু হওয়ার খবরই জানতেন না।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত খবরে বলা হয়, কারাগারটিতে আদালত শুনানিতে অংশ নিতে আসা এক ফিলিস্তিনি বন্দি রমজানের শুভেচ্ছা শুনে বিস্মিত হয়ে জানতে চান, “আজ কি রমজান?” বন্দিটি জানান, রোজা শুরু হয়েছে—এ তথ্য তাদের কেউ জানায়নি।

ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশনের আইনজীবী খালেদ মহাজনেহ বলেন, রমজানের প্রথম দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি গিলবোয়া কারাগারে এক বন্দির আদালত শুনানিতে উপস্থিত ছিলেন। আদালতকক্ষে প্রবেশের সময় তিনি বন্দিকে রমজানের শুভেচ্ছা জানালে বন্দিটি বিস্ময় প্রকাশ করেন।

আইনজীবী বলেন, এই ঘটনা ফিলিস্তিনি বন্দিদের কঠিন মানবিক বাস্তবতাকে তুলে ধরে। কঠোর যোগাযোগ সীমাবদ্ধতা ও কারাকক্ষে গণমাধ্যমের বিধিনিষেধ গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস সম্পর্কেও অনেক বন্দি তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন।

খালেদের দাবি, কারাগারে কঠোর যোগাযোগ সীমাবদ্ধতা ও গণমাধ্যমে প্রবেশাধিকার না থাকায় বন্দিরা গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস সম্পর্কেও অবগত থাকতে পারছেন না। তিনি আরও অভিযোগ করেন, বন্দিদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে এবং অনেক ক্ষেত্রে ধর্মীয় অনুশীলনেও বাধা দেওয়া হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে অনেক বন্দিকে সেহরি ছাড়াই রোজা রাখতে হয়েছে এবং ইফতারেও পর্যাপ্ত খাবার দেওয়া হয়নি। দুই বছরের বেশি সময় ধরে অপ্রতুল খাবার দিয়ে ইফতার করতে হচ্ছে বলেও তিনি দাবি করেন।

ঘটনাটি ফিলিস্তিনি বন্দিদের মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Leave a Reply