শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবর জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন হাসনাত ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতির নির্দেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর হবিগঞ্জে ১২৩ কেজি গাঁজাসহ আটক ২ ইসরায়েলের বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে লাখো ফিলিস্তিনি আদালতকক্ষে রমজানের শুভেচ্ছা শুনে ফিলিস্তিনি বন্দির প্রশ্ন—আজ কি রোজা? জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান মুশফিকুল ফজল আনসারীর এপস্টেইন ফাইল: ডায়ানার মৃত্যুর পর বড় সংকটের মুখোমুখি ব্রিটিশ রাজপরিবার যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম

ইসরায়েলের বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে লাখো ফিলিস্তিনি

Chif Editor

অনলাইন ডেস্কঃ রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ ও এর আশপাশে জুমার নামাজ আদায় করেন লক্ষাধিক ফিলিস্তিনি। কিন্তু শুক্রবার (২০ ফেব্রুয়াবি) বহু ফিলিস্তিনিকে বাধা দেওয়া ও কঠোর শর্ত আরোপের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর থেকে মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আগের বছরগুলোর তুলনায় এ সংখ্যা অনেক কম। শুধু ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের ঊর্ধ্বে পুরুষ এবং ৫০ বছর বা বেশি বয়সী নারীরা প্রবেশের যোগ্য বলে বিবেচিত হচ্ছেন।

ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী চেকপয়েন্টগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। এ কারণে স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত মাত্র ২ হাজার ফিলিস্তিনি রামাল্লাহর নিকটবর্তী কালান্দিয়া চেকপয়েন্ট পার হয়ে জেরুজালেমের দিকে যেতে পেরেছেন।

কালান্দিয়া চেকপয়েন্ট থেকে আলজাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, অধিকৃত পশ্চিম তীরে ৩৩ লাখ মানুষের বসবাস। তাই রমজানের প্রথম জুমায় মাত্র ১০ হাজার জনকে নামাজ পড়ার অনুমতি দেওয়াটা সাগরে এক ফোঁটা পানি ফেলার মতো। শুক্রবার সকাল পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষই ভেতরে যেতে পেরেছেন।

নূর ওদেহ আরও জানান, আগের বছরগুলোতে আল-আকসা প্রাঙ্গণে আড়াই লাখের মতো মুসল্লির জমায়েত হয়েছে। এবার তাদের একটি অংশ সেখানে যাওয়ার আশা করছে। সাধারণত অধিকৃত পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলের ভেতরে থাকা ফিলিস্তিনি-ইসরায়েলি নাগরিকরা আল-আকসায় জুমার নামাজ আদায় করেন।

সূত্র: আল জাজিরা 

Leave a Reply