শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ তৃণমূল থেকে উঠে আসা এক সাহসী ও পরীক্ষিত নারী নেত্রী সুফিয়া বেগম শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ পাবে সুন্দর প্রজন্ম: খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ রংপুরে নকল ঘি কারখানার সন্ধান, বিপুল পরিমাণ নকল ঘিসহ এক ব্যক্তি আটক ১০ লাখ পরিবারকে ন্যায্য মূল্যে ডিম-দুধ-মাংস দেওয়া হবে: খাদ্য প্রতিমন্ত্রী মাল্টিবিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি করতে চাই: কৃষিমন্ত্রী ফলমন্ডিতে অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সড়কের গাইডওয়াল নির্মাণে কলাগাছের ওপর ইটের গাঁথুনি! সাংবাদিকতার পরিসরে সাংবাদিকদের সমস্যা সমাধানের কথা বললেন তথ্যমন্ত্রী যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

Chif Editor

অনলাইন ডেস্ক :- দায়িত্বশীলতা, সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, অন্যের ওপর নির্ভর করে নয়, নিজেদের দায়িত্ব নিজেরাই গ্রহণ করতে হবে। তাহলেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে পিটিআইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির অগ্রগতি তার ভিত্তির ওপর নির্ভরশীল। সেই ভিত্তি হতে হবে দুর্নীতিমুক্ত, নৈতিকতায় দৃঢ় এবং সুশাসনভিত্তিক। শক্ত ভিত গড়ে তুলতে পারলে তার ওপর দাঁড়িয়ে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা সম্ভব। তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ ও দেশপ্রেম দেশবাসী দেখেছে।

তবে কেবল আবেগ দিয়ে দেশ বদলায় না। পরিবর্তন আসে ধারাবাহিক দায়িত্বশীল কাজ, সততা ও নিষ্ঠার মাধ্যমে। দেশপ্রেমের প্রকৃত প্রমাণ স্লোগানে নয়, কাজে দেখাতে হবে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, দুর্নীতিমুক্ত ও শৃঙ্খলাপূর্ণভাবে দায়িত্ব পালন করলে দেশের ভিত্তি আরও মজবুত হবে। শিক্ষাক্ষেত্রে তিনটি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন— কারিকুলাম, ক্লাসরুম ও ধারাবাহিকতা (কনসিস্টেন্সি)।
সঠিক পাঠ্যক্রম, কার্যকর শ্রেণিকক্ষ পরিবেশ এবং নিয়মিত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা গেলে আগামীর বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশে রূপ নেবে।

Leave a Reply