
অনলাইন ডেস্ক :- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
জনসংযোগ দপ্তর জানায়, উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য মহামান্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন ড. নিয়াজ আহমেদ খান।
শিক্ষামন্ত্রী দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। ২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দুদিন আগে গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের ঘোষণা দেন ঢাবি উপাচার্য।



