শিরোনাম
পাঠ্যবইয়ে বর্ণবাদী উপস্থাপন? কালো মানুষকে ‘কুৎসিত’ দেখানোয় সমালোচনার ঝড় ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটির সুযোগ ঠাকুরগাঁওয়ে পূর্ব ফকদনপুরের উকিল পাড়ায় পাঁচ দিনে খতম তারাবিহ্ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পুরোনো কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল বরিশালে আত্মসমর্পণ করেই জামিন পেলেন আ. লীগ নেতা সিসিকের প্রশাসক হলেন বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেট নতুন বাংলাদেশে চলবে না: জেলা প্রশাসক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সার্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিসিকের প্রশাসক হলেন বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী

Chif Editor

অনলাইন ডেস্ক :- সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।  রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।  প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, আব্দুল কাইয়ুম চৌধুরী সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে তিনি দলীয় মনোনয়ন পাননি। পরবর্তীতে সিলেট বিভাগের ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

Leave a Reply