
অনলাইন ডেস্ক :- দীর্ঘ আঠারো মাস সরকারের দায়িত্ব পালন শেষে পুরোনো কর্মস্থলে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ম. মোখতার আহমেদ বাংলানিউজকে বলেন, আসিফ নজরুল গত বৃহস্পতিবারই (১৯ ফেব্রুয়ারি) বিভাগে জয়েন করেছেন। তিনি ক্যাম্পাসে বাসায় উঠেছেন বলে জানিয়েছেন মোখতার আহমেদ। মোখতার জানান, বিভাগে শিক্ষার্থীদের অনেকেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


