
জহির মারুফ, কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে টপ সয়েল কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার
ধ্বংস করা হয়েছে। তবে এ সময় মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।
সমবার সকাল ১১ টায় (২৩ শে ফেব্রুয়ারী ) উপজেলার মহনপুর ইউনিয়নের ছোটনা নোয়াপাড়ায় ও বরকামতা ইউনিয়নের আসাদনগর, খাদঘর এলাকার কৃষি মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন।
এ সময় ফসলি জমিতে ব্যবহৃত মোহনপুর ইউনিয়নে ২ টি ও ভাণী ইউনিয়নে ৩ টি সহ মোট ৫ টি ড্রেজার মেশিন ২৫০০ আড়াই হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়।
অভিযানকালে দেবিদ্বার থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষিজমি ও পরিবেশ ধ্বংসকারী অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন বলেন, “কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ ৫ টি ড্রেজার মেশিন ও ২৫০০ ফিট পাইপ ধ্বংস করা হয়ছে । এছাড়া গোমতী নদীতে মাটি কাটার অভিযোগে একাধিক ট্রাক্টর জব্দ ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অভ্যাহত থাকবে।



