শিরোনাম
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন বাদল পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বহুল আলোচিত গন্ঠশিল্পী নোবেল গ্রেফতার নারায়ণগঞ্জ সোনারগাঁও কৃষিজমি থেকে মাটি কাঁটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত “২০” ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি দেবিদ্বারে ফসলি জমির টপ সয়েল কাটায় ৫ টি ড্রেজার মেশিন ধ্বংস পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত বিএনপির পরিষ্কারাভিযানে প্রাণ ফিরছে রাজধানীর খাল-ডোবা-নালার ২ চিরকুট লিখে বিয়ের ১০ দিনের মাথায় দিপুর মৃত্যু সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের বিরুদ্ধে জামায়াত

পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের এক বিশেষ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনকে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “শহীদদের রক্তে ভেজা এই নতুন বাংলাদেশে কোনো অনিয়ম বা দুর্নীতির স্থান নেই।

আমরা জনগণের শাসক নই, বরং সেবক হিসেবে কাজ করতে চাই।” জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তাঁদের পুনর্বাসনে সব ধরনের সহায়তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

মতবিনিময় সভায় পীরগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা পীরগাছা উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। জবাবে সংসদ সদস্য স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার ঘোষণা দেন।

Leave a Reply