শিরোনাম
উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান: রংপুরে আখতার হোসেন ইফতারিতে দুটো কলা, রাতারাতি উপকার নতুন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ থেকে কুকুর পাচার হচ্ছে ভারতে খেলনা ওরাংওটাংকে জড়িয়ে ভাইরাল নিঃসঙ্গ বানর ‘পাঞ্চ’ নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হয়ে একঘন্টার মধ্যে খুন রাণীশংকৈলে আড়াই কোটি টাকার বাজারের দোকানঘর চালু হয়নি দুই বছরেও কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা কুমিল্লায় দোকান মালিক ফেডারেশনের ৮১ সদস্য কমিটি গঠন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

Chif Editor

অনলাইন ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাঁর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রশাসকরা তাঁদের দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর নাগরিক সেবা উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply