শিরোনাম
ইফতারিতে দুটো কলা, রাতারাতি উপকার নতুন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ থেকে কুকুর পাচার হচ্ছে ভারতে খেলনা ওরাংওটাংকে জড়িয়ে ভাইরাল নিঃসঙ্গ বানর ‘পাঞ্চ’ নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হয়ে একঘন্টার মধ্যে খুন রাণীশংকৈলে আড়াই কোটি টাকার বাজারের দোকানঘর চালু হয়নি দুই বছরেও কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা কুমিল্লায় দোকান মালিক ফেডারেশনের ৮১ সদস্য কমিটি গঠন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন বাদল

নতুন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

Chif Editor

অনলাইন ডেস্কঃ নতুন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করা হয়।

মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া পাঁচ উপদেষ্টার মধ্যে তিনজনকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ।

এ ছাড়া মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর রাশেদ আল মাহমুদ তিতুমীরকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রতিমন্ত্রী মর্যাদায় হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্য দিকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

এছাড়া মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য দিকে রেহান আসিফ আসাদ পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।

Leave a Reply