
নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের “১১” দিন পর থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরণীর বাবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী ) সন্ধ্যার সময় তরণীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা রুজু করেন।
মামলায় একই এলাকার ছানোয়ার “৬৫”” ও নরুলের “৬৭” বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এবং নয়ন,”৪৮” ” ও ফালান “৫০”” সহ স্হানীয় কয়েকজন দুষ্কৃতকারী সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এর আগে “১৪” ফেব্রুয়ারী “” কাঞ্চন পৌরসভা নরাবোরটেক এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরণী বাড়ির পাশের কাঠ বাগানের পাশ দিয়ে যাচ্ছিল, এসময় একই এলাকার সানোয়ার তাকে ডেকে তার ঘরে মধ্যে নিয়ে যায়।
পরে নুরুল সহযোগিতায় প্রথমে সানোয়ার ও পরে নুরুল মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনা সহযোগিতা করেন এলাকার আরও বেশ কয়েকজন, পরে এই ঘটনার কথা কাউকে বললে ওই তরণীকে মেরে ফেলার ভয় হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়। ভয়ে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী পরিবারকে না বললে ও ঘটনার “২” দিন পরে শারীরিক অবস্থা অবনতি ঘটতে থাকে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীর। পরিবার থাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরিক্ষা * নিরীক্ষা শেষে পরিবারকে জানানো হয় সে ধর্ষণের শিকার হয়েছে।
মামলার বাদী তরুণী বাবা বলেন, আমি তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনা ই কিছু অসাধু লোক টাকা বিনিময়ে বিষয় টি মীমাংসা ও ধামাচাপা দিতে চাপ দিচ্ছেন। এতে ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা বোধ করছি এবং চরম নিরাপত্তা হীনায় রয়েছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার, (গ- সার্কেল) মেহেদী ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।


