
অনলাইন ডেস্ক :- বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল দুই নক্ষত্র সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। দেশের ক্রিকেটে তাদের অবদান ও জনপ্রিয়তা নিয়ে কোনো বিতর্ক নেই। তবে ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। গত দুই বছর ধরে সাকিব-মাশরাফি দুইজন্ই দেশের ক্রিকেট থেকে দূরে আছেন। নতুন ক্রীড়া মন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, নির্দোষ প্রমাণিত হয়েই সাকিব-মাশরাফি ক্রিকেটে ফিরতে হবে!
মামলা প্রসঙ্গে আমিনুল স্পষ্ট করে বলেন, ‘তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে বিষয়গুলো মোকাবিলা করতে হবে।



