
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে ফসলি জমিতে পানি বন্ধন নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে কৃষক আনোয়ার হোসেন (৫০)ভার দিয়ে পিটিয়ে পিটিয়ে আহত করেছেন একই গ্রামের অধিবাসী আবুল হাশেম( ৪০)।
আহত আনোয়ার হোসেনের পিতা মৃত সুলতানা আহমেদ এবং মাতা ফাতেমা বেগম। তাকে আঘাতকারী আবুল হাসেমের পিতা হাজি দুলাল মিয়া এবং মাতা মালু আক্তার। আনোয়ার হোসেন এবং আবুল হোসেন উভয়ে উত্তর যাত্রাপুরের স্থায়ী বাসিন্দা।
জানা যায়, আনোয়ার হোসেন উত্তর যাত্রাপুর গ্রামে সেচ কৃষকের কাজ করে থাকেন। তাকে এলাকার লোকজন ফসলি জমিতে সেচের মাধ্যমে পানি দেয়ার জন্য নিয়োজিত করেছেন। গত ২২/০২/ ২০২৬ তারিখে আনুমানিক দুপুর ১:৩০ টায় আবুল হোসেন তার বাড়ির উত্তর পাশের ফসলি জমিতে আনোয়ার হোসেনকে দেখতে পেয়ে বলেন তুমি আমার জমিতে বিগত দশ দিন ধরে সেচ দাও না, তখন প্রতিউত্তরে আনোয়ার হোসেন বলেন গত চারদিন আগে তুমি জমি থেকে চলে আসার পরে আনুমানিক সকাল ১১ টা নাগাদ তোমার জমিতে সেচ দিয়েছি এই মুহূর্তে তুমি যদি জমিতে যাও তাহলে পানি দেখতে পাবে।
এ কথার সত্যতা না যাচাই করে আবুল হাসেম তার হাতে থাকা ভার দিয়ে আনোয়ার হোসেন এর পুরো শরীরে প্রায় ৫০ টি আঘাত করেন। আনোয়ার হোসেনের দুই হাতবেশি আঘাতপ্রাপ্ত হয়। এমত অবস্থায় উত্তর পেট যাত্রাপুরের হানিফ সহ আরো কয়েকজন আনোয়ার হোসেন কি উদ্ধার করে কাশিনগর বাজারে স্থানীয় হসপিটালে নিয়ে যান দ্রুত চিকিৎসা দেন এবং হাতের এক্সরে করান। পরবর্তীতে জানা যায় বাম হাতটি ভেঙে গেছে। তৎক্ষণাৎ কর্তব্যরত চিকিৎসকগণ তাকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করেন।
আহত আনোয়ার হোসেন সংবাদকর্মীকে আরো জানান, তিনি পারিবারিকভাবে পরামর্শ করে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর তিনি আবুল হোসেনের নামে মহামান্য আদালতে একটি মামলা দয়ের করবেন।



