শিরোনাম
ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল রংপুর সিটির সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা আত্মগোপনে থাকা নিষিদ্ধ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের পরও ‘ভূতুরে বিল, ক্ষুদ্ধ এলাকাবাসী, সিরিজ রিপোর্ট-১ কালুখালীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কোরআন ও সুন্নাহ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ১০ মার্চ থেকে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ করা হবে: তিতুমীর আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে গেজেট প্রকাশ বিমানবন্দরে এসে জানলেন ছুটি বাতিল, প্রতিবাদ করে ভাইরাল তরুণী কুমিল্লা চৌদ্দগ্রামে পানি বন্টন নিয়ে সেচ কৃষককে পিটিয়ে জখম শতভাগ সঠিক তথ্যেই চট্টগ্রামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: জেলা প্রশাসক

আত্মগোপনে থাকা নিষিদ্ধ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

Chif Editor

  অনলাইন ডেস্কঃ  যুবলীগের (নিষিদ্ধ) নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর থানা পুলিশের মাধ্যমে তাকে নাটোরের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নাটোর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত যুবলীগ (নিষিদ্ধ) সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বিরুদ্ধে নাটোর থানা ও আদালতে হত্যা সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের পতনের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।

Leave a Reply