নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রির দায়ে জরিমানা

Chif Editor

অনলাইন ডেস্কঃ  রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে হাসান শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

দণ্ডপ্রাপ্ত হাসান শেখ কালুখালী থানাধীন মৌকুড়ি গ্রামের বক্কার শেখের পুত্র। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী আফ্রিকান মাগুর মাছ সংরক্ষণ ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। অভিযানে মোট ৩৭ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ নিকটস্থ একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

Leave a Reply