
অনলাইন ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসন করতে চায়, তাহলে সেটি প্রকাশ্য ঘোষণা দিয়েই করা উচিত। মুখে এক কথা আর বাস্তবে ভিন্ন আচরণ—এটি গ্রহণযোগ্য নয়। বিএনপি যদি আওয়ামী লীগের পুনর্বাসনে কোনো ভূমিকা রাখে, তাহলে আমরা রাজনৈতিকভাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদে ইফতার শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) যদি পুনর্বাসন করতেই হয়, তবে তা স্পষ্ট ঘোষণা দিয়েই করা উচিত। মুখে এক কথা আর অন্তরে আরেক—এমন দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয়।
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা হলে তা সবার জন্য উদ্বেগজনক হবে। সে জায়গা থেকে আমরা রাজনৈতিকভাবে কীভাবে বিষয়টি মোকাবিলা করবো, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।


