শিরোনাম
চলমান মামলার আসামি চক্রের হুমকি-ষড়যন্ত্র অব্যাহত “প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন” নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার এলএনজি নির্ভরতার ফাঁদে বিদ্যুৎ–জ্বালানি খাত: ঋণ, ভর্তুকি ও অর্থনীতির নীরব বিপর্যয়? যাত্রী ওঠানোর সংঘর্ষে হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি দুর্ঘটনায় আহত ৮ সাংবাদিক নাদিম হত্যা মামলার বিচার একটি দৃষ্টান্ত হবে: প্রতিমন্ত্রী মিল্লাত রাজধানীসহ বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা এবার পাকিস্তান-আফগানিস্তান ‘প্রকাশ্য যুদ্ধ’ যে কারণে ওআইসির বৈঠকে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের নিন্দা জানালো বাংলাদেশ

যথাসময়ে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

Chif Editor

যথাসময়ে স্থানীয় নির্বাচন হবে, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এসব মন্তব্য করেন তিনি৷

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও মানুষের কাছে আমি সব সময় ঋণী। তারা আমাকে সমর্থন দিয়েছে বলে কাজ করার সুযোগ পেয়েছি৷ দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে।

সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন তিনি। মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন দিয়ে নিজ এলাকায় শুরু করেন আনুষ্ঠানিক কার্যক্রম।

এরপর বিকেলে ইএসডিওর আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেবেন মির্জা ফখরুল। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও বিকেলে জেলা বিএনপি  মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি।

পরদিন সকালে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন৷  এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply