শিরোনাম
চলমান মামলার আসামি চক্রের হুমকি-ষড়যন্ত্র অব্যাহত “প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন” নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার এলএনজি নির্ভরতার ফাঁদে বিদ্যুৎ–জ্বালানি খাত: ঋণ, ভর্তুকি ও অর্থনীতির নীরব বিপর্যয়? যাত্রী ওঠানোর সংঘর্ষে হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি দুর্ঘটনায় আহত ৮ সাংবাদিক নাদিম হত্যা মামলার বিচার একটি দৃষ্টান্ত হবে: প্রতিমন্ত্রী মিল্লাত রাজধানীসহ বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা এবার পাকিস্তান-আফগানিস্তান ‘প্রকাশ্য যুদ্ধ’ যে কারণে ওআইসির বৈঠকে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের নিন্দা জানালো বাংলাদেশ

প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি দুর্ঘটনায় আহত ৮

Chif Editor

অনলাইন ডেস্ক :- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আহতরা হলেন-এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, শরিফ, মহিউদ্দিন, মেহেদী হাসান ও নায়েক জুয়েল মিয়া।

দুর্ঘটনার খবর পেয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, সকালে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলা পুলিশ লাইনস থেকে পুলিশ সদস্যদের নিয়ে একটি গাড়ি বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে আটজন পুলিশ সদস্য আহত হন।

পরে তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply