
অনলাইন ডেস্ক :- যাত্রী ওঠানোর বিষয়ে দুই চালকের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনায় হবিগঞ্জ-সিলেট রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস শেরপুর এলাকায় পৌঁছালে একজন যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এসময় সিলেট-ঢাকা রুটের হানিফ পরিবহনের এক চালক ওই যাত্রী তুলতে বাধা দেন। তর্কের একপর্যায়ে হবিগঞ্জের বাসের চালক কল্যাণ বাবুকে মারধর করা হয়।



