শিরোনাম
চলমান মামলার আসামি চক্রের হুমকি-ষড়যন্ত্র অব্যাহত “প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন” নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার এলএনজি নির্ভরতার ফাঁদে বিদ্যুৎ–জ্বালানি খাত: ঋণ, ভর্তুকি ও অর্থনীতির নীরব বিপর্যয়? যাত্রী ওঠানোর সংঘর্ষে হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি দুর্ঘটনায় আহত ৮ সাংবাদিক নাদিম হত্যা মামলার বিচার একটি দৃষ্টান্ত হবে: প্রতিমন্ত্রী মিল্লাত রাজধানীসহ বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা এবার পাকিস্তান-আফগানিস্তান ‘প্রকাশ্য যুদ্ধ’ যে কারণে ওআইসির বৈঠকে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের নিন্দা জানালো বাংলাদেশ

রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় চাঞ্চল্যকর মোহাম্মদ মুজিব হত্যা মামলার আসামি নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছেন, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া সাতটার দিকে পূর্ব বিরোধের জেরে কতিপয় দুর্বৃত্ত মোহাম্মদ মজিবকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করা হয়েছে

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, মোহাম্মদ মুজিব হত্যার পর থেকে রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণসহ প্রযুক্তিনির্ভর নানা পদক্ষেপ নেওয়া হয়।

বুধবার রাতে বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার বায়েজিদ মাজার গেট এলাকা থেকে মামলার এক নম্বর আসামি নাঈমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply