শিরোনাম
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুর আফগানিস্তান এখন ভারতের উপনিবেশে পরিণত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আমাদের হাত পাকিস্তানের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে: মুজাহিদ পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে ধংস জীববৈচিত্র ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল চলমান মামলার আসামি চক্রের হুমকি-ষড়যন্ত্র অব্যাহত “প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন” নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

Chif Editor

অনলাইন ডেস্কঃ  অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি প্রয়োজন এবং এর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান আগামী বাজেটের অগ্রাধিকার পাবে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জায়গা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পতেঙ্গা থানার জেলে পাড়া এলাকায় হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি সরেজমিন ঘুরে দেখেন মন্ত্রী।

বিকেল ৩টায় তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২-এর পশ্চিম পার্শ্বে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন। হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত মোট ১৪.২১৯০ একর এবং অতিরিক্ত ২.৭ একর জমি ঘুরে দেখেন তিনি।

এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান জমির অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে বানৌজা উল্কার অধিনায়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

Leave a Reply