শিরোনাম
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুর আফগানিস্তান এখন ভারতের উপনিবেশে পরিণত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আমাদের হাত পাকিস্তানের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে: মুজাহিদ পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে ধংস জীববৈচিত্র ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল চলমান মামলার আসামি চক্রের হুমকি-ষড়যন্ত্র অব্যাহত “প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন” নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক

Chif Editor

অনলাইন ডেস্কঃ   কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্তবর্তী এলাকায়। পরে আটক যুবকদের ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

আটককৃত দুই ভারতীয় নাগরিক হলেন- ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ি এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২০) ও একই জেলার সাহেবগঞ্জ থানার কিসামত করলা গ্রামের জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)। অপর বাংলাদেশি যুবক আয়নাল হক (২৬) এর বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা খলিশাকোঠাল এলাকায়। তিনি ওই এলাকার মনসের আলীর ছেলে। পুলিশ তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা আটক করে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার বালাটারি গ্রামের মৃত মনসের আলীর ছেলে জেলালের বাড়িতে মাদক কেনাবেচার খবরে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ভারতীয়সহ অন্যান্যরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।

ফুলবাড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, আটক দুই ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির কাছে হস্তান্তর করা হবে এবং অপর বাংলাদেশী যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটক দুই ভারতীয় নাগরিকের আটকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের মাধ্যমে হস্তান্তর করা হবে।

Leave a Reply