
অনলাইন ডেস্কঃ মগড়া নদীসহ দেশের দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করে তা খনন করা হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার দুপুরে নেত্রকোনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ ও বৃক্ষ রোপণ শেষে সাংবাদিকদের কাছে দেশব্যাপী দখল হওয়া নদ-নদী খালবিল উদ্ধারের কথা জানান তিনি।
পরে নেত্রকোনা জেলা প্রশাসনের কর্মকরর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় জেলার নানা সমস্যা সমাধানে করনীয় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন নেত্রকোণা-১ (দূর্গাপুর কলমাকন্দা) আসনের এমপি ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
এসময় নেত্রকোণা ২ আসনের এমপি ডা. আনোয়ারুল হক, ৩ আসনের এমপি ডক্টর রফিকুল ইসলাম হিলালী ও ৫ আসনের এমপি মাসুম মোস্তফা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তর প্রদানগণ উপস্থিত ছিলেন।


