
অনলাইন ডেস্কঃ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং তেহরানের পাল্টা আঘাতের প্রেক্ষাপটে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
জাতিসংঘ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা (২১০০ জিএমটি) থেকে শুরু হওয়া এ বৈঠকে “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি” নিয়ে আলোচনা করা হবে। চলমান উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগ তৈরি করেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
ইসরায়েলের জাতিসংঘ মিশনের তথ্য অনুযায়ী, বৈঠকটি আহ্বানের জন্য উদ্যোগ নেয় ফ্রান্স ও বাহরাইন। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এ বৈঠক থেকে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক পদক্ষেপের আহ্বান আসতে পারে।


