শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

Chif Editor

অনলাইন ডেস্ক :- কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ  উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ফারহানা।

ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন। ১০ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা।রোববার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু।

দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাইরে থেকে ডাকাডাকি করেন। বেশ কিছুক্ষণ ডাকার পর কোনো সাড়া শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন।পার্শ্ববর্তী বাসিন্দা রাসেল মজুমদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে একটি জানালা ভেঙে দেখি একটি কক্ষের ঘরের তীরের সঙ্গে শিশুটির ঝুলন্ত লাশ। ঘরের ভেতরে ঢুকে দেখি অপরকক্ষে একইভাবে নারীর ঝুলন্ত লাশ। পরে আমরা থানায় খবর দিই।

ঘটনাস্থলে আসা চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখেন। কি কারণে এ ঘটনা তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

Leave a Reply