শিরোনাম
ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় লিগ ও বেতনের আওতায় আসছেন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা ভীষণ অসুস্থতা সত্ত্বেও শাহিদা রফিকের স্মরণসভায় মির্জা ফখরুল মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা-কল্যাণ নিশ্চিত করতে চাই: হুমায়ুন কবির ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ বাগদাদের কাছে কাতাইব হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলি-মার্কিন হামলা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪ কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, যুক্তরাজ্যের ওপর চটলেন ট্রাম্প

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক অফিসের নিরাপত্তা প্রহরীর উপর হামলা এবং মারপিটের অভিযোগ,ক্ষোভে ফুঁসছে অধঃস্থন কর্মচারীরা

Chif Editor

বিশাল রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালি উল্লাহর বিরুদ্ধে নিজ অফিসের নিরাপত্তা প্রহরী ঈসমাইল হোসেনের উপর হামলা ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল পাঁচটার সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ অফিসে এসে নিরাপত্তা প্রহরী ঈসমাইল হোসেনকে দ্রুত গেট খুলতে বলেন। গেট খুলতে এক মিনিট দেরী হওয়ায় জেলা নির্বাচন কর্মকর্তা ঈসমাইলকে ডেকে গালিগালাজ করে এবং তাঁর উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে অফিস থেকে বের হয়ে যায়।

এরপর ঈসমাইল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যায়। ঈসমাইলের উপর অমানুষিক নির্যাতনের ঘটনার কথা জানাজানি হওয়ার পর জেলা নির্বাচন অফিসের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হামলা ও মারপিটের শিকার নিরাপত্তা প্রহরী ঈসমাইল হোসেন বলেন, আমি উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালি উল্লাহর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, অভিযোগকারী ঈসমাইল হোসেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাকে মারপিট করিনি,রমজান মাসে রাগ সামলাতে না পেরে কানে সামান্য একটু মেরেছি।

নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালি উল্লাহর এ ধরনের আচরণে তাঁর দপ্তরের অধঃস্থন কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অফিসের একাধিক কর্মচারী অভিযোগ করে বলেন,চাকরি বিধি লংঘন করে তিনি হরহামেশাই কর্মচারীদের সাথে অশোভন আচরণ করে থাকেন। তাঁরা অবিলম্বে নিরাপত্তা প্রহরী ঈসমাইলের উপর হামলার ঘটনার দ্রুত বিচার দাবি করেন। উল্লেখ্য জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালি উল্লাহর বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সাথেও চরম দুর্ব্যবহার করার বহু অভিযোগ রয়েছে।

Leave a Reply