শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত রাশিয়া ও আরব আমিরাতের বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটি দুবাইয়ে ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করলেন উপদেষ্টা রেহান ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ সাতক্ষীরায় প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলা, যুবদল নেতাসহ আটক ২ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় লিগ ও বেতনের আওতায় আসছেন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা ভীষণ অসুস্থতা সত্ত্বেও শাহিদা রফিকের স্মরণসভায় মির্জা ফখরুল মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা-কল্যাণ নিশ্চিত করতে চাই: হুমায়ুন কবির

ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, যুক্তরাজ্যের ওপর চটলেন ট্রাম্প

Chif Editor

অনলাইন ডেস্ক :- ইরানের ওপর হামলায় ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করায় যুক্তরাজ্যের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ‘ডিয়েগো গার্সিয়া’ ঘাঁটি ব্যবহারের বিষয়ে শুরুতে অস্বীকৃতি জানানোর পর মন পরিবর্তন করে অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘অত্যন্ত বেশি সময়’ নিয়েছেন।

সোমবার (২ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানায়।

রোববার (১ মার্চ) গভীর রাতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেন, মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে; তবে তা কেবল ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করেই পরিচালিত হবে।

ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়েগো গার্সিয়া ঘাঁটি নিয়ে বলেন, আমাদের দুই দেশের মধ্যে সম্ভবত এমন ঘটনা আগে কখনও ঘটেনি। মনে হচ্ছে তিনি বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

Leave a Reply