
অনলাইন ডেস্ক :- দেশের বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের প্রতিভা ও সাফল্যকে টেকসই রূপ দিতে সরকার যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রবর্তন এবং পৃথক জাতীয় লিগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত ক্রীড়া সংগঠনসমূহের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই পরিকল্পনার কথা জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য খেলাধুলাকে জাতীয়করণের মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচন করা হবে।



