শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত রাশিয়া ও আরব আমিরাতের বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটি দুবাইয়ে ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করলেন উপদেষ্টা রেহান ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ সাতক্ষীরায় প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলা, যুবদল নেতাসহ আটক ২ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় লিগ ও বেতনের আওতায় আসছেন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা ভীষণ অসুস্থতা সত্ত্বেও শাহিদা রফিকের স্মরণসভায় মির্জা ফখরুল মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা-কল্যাণ নিশ্চিত করতে চাই: হুমায়ুন কবির

দুবাইয়ে ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করলেন উপদেষ্টা রেহান

Chif Editor

অনলাইন ডেস্ক: দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকার ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। আজ মঙ্গলবার (২ মার্চ) সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সাথে মতবিনিময় সভাও করেন তিনি।

পরিদর্শনকালে তিনি সাম্প্রতিক ঘটনাবলি ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণ ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং সকল পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন।

উপদেষ্টা এসময় দেশটিতে বসবাসরত বাংলাদেশীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতবিনিময়কালে প্রবাসী কর্মীরা ভিসা জটিলতা, প্রবাসী ঋণ প্রাপ্তি এবং রেমিট্যান্স প্রেরণে বিদ্যমান প্রতিবন্ধকতাসহ তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

রেহান আসিফ আসাদ আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শোনেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবাসীবান্ধব অঙ্গীকার অনুযায়ী প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) মো. আব্দুস সালামসহ ফারনেকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উক্ত সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply