শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত রাশিয়া ও আরব আমিরাতের বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটি দুবাইয়ে ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করলেন উপদেষ্টা রেহান ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ সাতক্ষীরায় প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলা, যুবদল নেতাসহ আটক ২ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় লিগ ও বেতনের আওতায় আসছেন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা ভীষণ অসুস্থতা সত্ত্বেও শাহিদা রফিকের স্মরণসভায় মির্জা ফখরুল মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা-কল্যাণ নিশ্চিত করতে চাই: হুমায়ুন কবির

বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটি

Chif Editor

অনলাইন ডেস্ক:  ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সব এলাকা থেকে উচ্চ শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

এ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র। এ তথ্য নিশ্চিত করেছে আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

আজ সোমবার (২ মার্চ) সংস্থাটিতে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানান, নাতাঞ্জ ছিল যৌথ হামলার অন্যতম টার্গেট। আর এ আক্রমণের ফলে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে স্থাপনাটি।

রেজা নাজাফি জানান, হামলার শিকার হয়েছে নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে অবস্থান ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি। চলমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। অবস্থার অবনতি হলে খালি করে ফেলতে হতে পারে বিশাল এলাকা।

Leave a Reply