শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত রাশিয়া ও আরব আমিরাতের বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটি দুবাইয়ে ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করলেন উপদেষ্টা রেহান ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ সাতক্ষীরায় প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলা, যুবদল নেতাসহ আটক ২ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় লিগ ও বেতনের আওতায় আসছেন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা ভীষণ অসুস্থতা সত্ত্বেও শাহিদা রফিকের স্মরণসভায় মির্জা ফখরুল মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা-কল্যাণ নিশ্চিত করতে চাই: হুমায়ুন কবির

তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত রাশিয়া ও আরব আমিরাতের

Chif Editor

অনলাইন ডেস্কঃ  যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা।

সোমবার (২ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক টেলিফোন আলাপে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মস্কোর বিবৃতিতে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে ‘দুঃখজনক উন্নয়ন’ হিসেবে উল্লেখ করা হয়। দুই নেতা রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় ফিরে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।

রাশিয়ার বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে ‘জাতিসংঘের সদস্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিবিহীন সশস্ত্র আগ্রাসন’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

এদিকে মস্কোর বরাতে বলা হয়, আমিরাতের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন যে ইরান তার দেশের ওপর হামলা চালাচ্ছে, যদিও সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো হামলার লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে না। তাই এসব হামলা ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply