শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা ভোররাতে কৃষি জমির মাটি কাটার সময় দুটি ভেকু আটকে দিলো জনতা সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের পর হত্যা, মূল আসামি গ্রেপ্তার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মালদ্বীপে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ড. ইউনূসের বিরুদ্ধে অসততার অভিযোগ ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক অফিসের নিরাপত্তা প্রহরীর উপর হামলা এবং মারপিটের অভিযোগ,ক্ষোভে ফুঁসছে অধঃস্থন কর্মচারীরা

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের পর হত্যা, মূল আসামি গ্রেপ্তার

Chif Editor

অনলাইন ডেস্ক সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দুর্গম পাহাড়ে এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল আজ সকালে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অভিযানে হত্যাকাণ্ডের মূল হোতাকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে, গত রোববার বিকেলে সীতাকুণ্ড ইকোপার্কের গভীর জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন চন্দ্রনাথ মন্দির সড়কের সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা। ওই রাতেই চমেক হাসপাতালে তার গলায় অস্ত্রোপচার করা হয়েছিল। সোমবার ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে কয়েক ঘণ্টা লড়ার পর আজ ভোরে তার মৃত্যু হয়।

চিকিৎসক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শরীরে পাশবিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে উরুর অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল।

নিহত শিশুর চাচা আজিজ জানান, সোমবার রাত পর্যন্ত শিশুটির অবস্থা স্থিতিশীল মনে হলেও দিবাগত আড়াইটার দিকে সে প্রচণ্ড অস্বস্তি অনুভব করতে থাকে। চিকিৎসকদের নিষেধাজ্ঞা থাকায় তাকে পানি বা খাবার দেওয়া সম্ভব হয়নি। মৃত্যুর আগে ইশারায় সে কিছু বলার চেষ্টা করলেও তা অস্পষ্ট ছিল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গত ১ মার্চ শিশুটির মা বাদী হয়ে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন। শিশুটির মৃত্যুর পর এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে করা এই মামলায় এরই মধ্যে মূল হোতাকে আইনের আওতায় আনা হয়েছে।

Leave a Reply