শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা ভোররাতে কৃষি জমির মাটি কাটার সময় দুটি ভেকু আটকে দিলো জনতা সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের পর হত্যা, মূল আসামি গ্রেপ্তার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মালদ্বীপে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ড. ইউনূসের বিরুদ্ধে অসততার অভিযোগ ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক অফিসের নিরাপত্তা প্রহরীর উপর হামলা এবং মারপিটের অভিযোগ,ক্ষোভে ফুঁসছে অধঃস্থন কর্মচারীরা

ভোররাতে কৃষি জমির মাটি কাটার সময় দুটি ভেকু আটকে দিলো জনতা

Chif Editor

অনলাইন ডেস্ক : ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় দুটি ভেকু (মাটি কাটার যন্ত্র) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে এলাকাবাসী ভেকু দুটি আটকে রেখে প্রশাসনকে খবর দিলে এই ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাউনা এলাকায় শেষ রাতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে মাটি কাটার যন্ত্র দুটিকে অবরুদ্ধ করে ফেলে এবং তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করে।

খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মো. সালমান হাবীব দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি অবৈধ কর্মকাণ্ডের সত্যতা পেয়ে ভেকু দুটি জব্দ করার নির্দেশ দেন।

অভিযান শেষে স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফসলি জমির মাটি রক্ষায় উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কৃষিজমি ধ্বংস করে কোনোভাবেই অবৈধ মাটি ব্যবসা চলতে দেওয়া হবে না। এই অপতৎপরতা বন্ধে আমাদের নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply