মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকা থেকে মো. রায়হান ওরফে ডিপজল (২৮) ও মো. সেতু (১৯) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রায়হান ওরফে ডিপজল পশ্চিম মাসদাইর এলাকার মো. শাহজাদ ওরফে শাহাদাতের ছেলে। অপরদিকে সেতু দেওভোগ পশ্চিমনগর এলাকার মো. বকুলের ছেলে। ডিপজলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রাণ বাঁচাতে ইমন পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেই তাকে কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।



