শিরোনাম
অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা ভোররাতে কৃষি জমির মাটি কাটার সময় দুটি ভেকু আটকে দিলো জনতা সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের পর হত্যা, মূল আসামি গ্রেপ্তার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মালদ্বীপে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ড. ইউনূসের বিরুদ্ধে অসততার অভিযোগ ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক অফিসের নিরাপত্তা প্রহরীর উপর হামলা এবং মারপিটের অভিযোগ,ক্ষোভে ফুঁসছে অধঃস্থন কর্মচারীরা

রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু

Chif Editor

অভিশেখ চন্দ্র রায়, রানণীশংকৈল (ঠাকুরগাঁও), প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় আয়োজিত মেলায় কৃষিক্ষেত্রে উদ্ভাবিত আধুনিক যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদের বিভিন্ন মডেল প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য বিভিন্ন স্টল উন্মুক্ত রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদুর রহমান জাহিদ এমপি । তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে না পারলে উৎপাদন ও আয় বৃদ্ধি সম্ভব নয়। টেকসই কৃষি উন্নয়নে আধুনিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আলাউদ্দিন শেখ এবং মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম মেলার লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, কৃষক-কৃষাণীসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা পাবেন এবং তা মাঠপর্যায়ে প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন।

Leave a Reply