শিরোনাম
কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। তিনি বলেন, রংপুরের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মতবিনিময় সভায় অংশ নিয়ে সংসদ সদস্যরা জেলার দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনসম্পদ রপ্তানি এবং কর্মমুখী শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া শ্যামাসুন্দরী খাল ও কেডি খালের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণ, কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, সংরক্ষণাগার স্থাপন এবং কৃষিপণ্য রপ্তানির উদ্যোগ বাড়ানোর প্রস্তাব উঠে আসে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি খাত সম্প্রসারণ, পীরগঞ্জে কয়লা উত্তোলনের সম্ভাবনা যাচাই, বিসিক ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের আখতার হোসেন, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন।

জেলা পুলিশ সুপার মারুফতা হুসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা রংপুরের সার্বিক উন্নয়নে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

Leave a Reply