শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর অমানবিক নির্যাতন — মানবপাচার চক্রের মূলহোতা আশরাফ ও বাহার দুই ভাই নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা রংপুরে ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ী চক্রের ৩ সদস্য আটক সিরাজগঞ্জে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’ এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী সাংসদের উপহারে সচ্ছলতার পথে এক অসহায় পরিবার আমরা তোমাদের সার্বভৌমত্বকে সম্মান করি কিন্তু আক্রমণের কোনো বিকল্প নেই: পেজেশকিয়ান ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প: আরাগচি

রংপুরে ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ী চক্রের ৩ সদস্য আটক

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে। বুধবার (৪ মার্চ) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে রংপুর সদর কোতোয়ালি থানার হরিদেবপুর ইউনিয়নের শিবের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল শিবের বাজারে মোস্তফা কামালের চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের ভেতরে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন— মো. নুরুন্নবী ইসলাম তপু (২৫), পিতা তৈয়ব আলী, বাড়ি কিশামত হরকলি; মো. রবিউল ইসলাম (২৫), পিতা মেহের আলী, বাড়ি মহাদেবপুর তেলীপাড়া; মো. মোজাহিদ আলী ওরফে লাদেন (২৩), পিতা মহুবাত আলী, বাড়ি বতিরামপুর। তারা সবাই রংপুর সদর কোতোয়ালি থানার বাসিন্দা।
অভিযানকালে আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন অ্যাপ্লিকেশন ও ব্রাউজারে জুয়া খেলার বিভিন্ন ওয়েবসাইটে লগইন অবস্থায় পাওয়া যায়। এ সময় ব্যবহৃত ডিভাইসগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা রংপুর সদর কোতোয়ালি থানাসহ জেলার বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়া খেলত এবং ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নগদ ও বিকাশ অ্যাকাউন্ট খুলে প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও জুয়ার পোর্টাল পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের কোতোয়ালি থানায় নিয়ে মামলা দায়ের করা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু হয়েছে, যার নম্বর ০৩ এবং তারিখ ৫ মার্চ ২০২৬। আটক তিন অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Leave a Reply