শিরোনাম
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর অমানবিক নির্যাতন — মানবপাচার চক্রের মূলহোতা আশরাফ ও বাহার দুই ভাই নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল

Chif Editor

অনলাইন ডেস্ক :  যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এ যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেওয়া।

ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশটির সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হায়দারি বুধবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সেই সাক্ষাৎকারে জেনারেল হায়দারি বলেন, “যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে আমরা ভাবছি না। কারণ টানা আট বছর ধরে যুদ্ধ (ইরাক-ইরান যুদ্ধ) করার অভিজ্ঞতা আমাদের আছে। এখন যে যুদ্ধ চলছে— তা আমরা শেষ করব এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন না করতে পারছি এবং যুক্তরাষ্ট্রকে একটা শক্ত জবাব দিতে না পারছি— ততদিন যুদ্ধ চলবে।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

সংলাপ শেষ হওয়ার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

আজ টানা ৬ দিন ধরে যুদ্ধ চলছে ইরানে। ইতোমধ্যে এ যুদ্ধে নিহত হয়েছেন প্রায় ১ হাজার মানুষ এবং আহত হয়েছেন ৫ হাজারের অধিক।

সূত্র : আলজাজিরা

Leave a Reply