শিরোনাম
রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর অমানবিক নির্যাতন — মানবপাচার চক্রের মূলহোতা আশরাফ ও বাহার দুই ভাই

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি

Chif Editor

অনলাইন ডেস্ক:  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজাদী স্টেডিয়াম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। প্রায় ১২ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করা হতো।

বৃহস্পতিবার (৫ মার্চ) চালানো ওই হামলায় স্টেডিয়াম সংলগ্ন সাইক্লিং ফেডারেশনের ডরমিটরি এবং একটি নবনির্মিত ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া সুইমিং পুলসহ বেশ কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের রোয়িং ফেডারেশনের সভাপতি আলিরেজা সোহরাবিয়ান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি রেড ক্রস সনদের লঙ্ঘন। তার মতে, যুদ্ধকালীন সময়েও খেলাধুলা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মে নিষিদ্ধ।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও নিহত নাগরিকদের জন্য শোক ও সমবেদনা জানান।

Leave a Reply