শিরোনাম
রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর অমানবিক নির্যাতন — মানবপাচার চক্রের মূলহোতা আশরাফ ও বাহার দুই ভাই

হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের

Chif Editor

অনলাইন ডেস্ক :  বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ ‘হরমুজ প্রণালী’ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে বিশেষ ‘এসকর্ট’ বা পাহারার দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই কৌশলগত জলপথটি বন্ধ করে দেওয়ার এবং চলাচলকারী জাহাজে হামলার হুমকি দেওয়ার পর ওয়াশিংটন এই কঠোর অবস্থান নিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ। ইরানের সর্বোচ্চ নেতা এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে তেহরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয়। উল্লেখ্য, বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরির আশঙ্কা জাগিয়েছে। সূত্র- আল জাজিরা

Leave a Reply