শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ

Chif Editor

সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যেখানে সম্পাদক ও সংবাদকর্মীদের নীতিমালা হলো সত্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং কারও সুনাম ক্ষুণ্ণ না করা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই নীতিমালা অমান্য করে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আমাকে “কথিত সাংবাদিক” আখ্যায়িত করা হয়েছে, যা সাংবাদিকতার পেশাদারিত্বের ঘাটতি এবং আইনগতভাবে মানহানির শামিল।

বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ৪৯৯ ধারা অনুযায়ী, কারও সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বক্তব্য বা লিখিত শব্দ ব্যবহার করা মানহানি হিসেবে গণ্য হয়। আর ৫০০ ধারা অনুযায়ী, মানহানির শাস্তি সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সুতরাং আমাকে “কথিত সাংবাদিক” আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা সরাসরি মানহানির অপরাধের আওতায় পড়ে।

সম্প্রতি দৈনিক ডাক প্রতিদিন, রূপসী বাংলা, যুগান্তর পূর্বাশা, সাপ্তাহিক আমোদ, ডেইলি কুমিল্লা নিউজ, কুমিল্লা এসডি নিউজ২৪ সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মাধ্যমে প্রকাশিত উক্ত সংবাদে আমার পেশাগত মর্যাদা, সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সুনাম গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে।

আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে স্পষ্টভাবে জানাচ্ছি যে, এই প্রতিবাদ লিপি যথাস্থানে, অর্থাৎ যেখানে আমার বিরুদ্ধে সংবাদটি প্রকাশিত হয়েছে, সেখানে ছাপানোর ব্যবস্থা করবেন। অন্যথায় আমি আইনানুগভাবে মানহানির মামলা দায়ের করতে বাধ্য হবো।

সাংবাদিকতার নীতি, দায়িত্বশীলতা এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর শব্দচয়ন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

বিনীত,
মোঃ রেজা

এশিয়ান টেলিভিশন
স্টাফ রিপোর্টার

সম্পাদক, কুমিল্লা ক্রাইম বার্তা

C Bangla Television
সিও

Leave a Reply