
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়ে বিবেচনা করছে তুরস্ক। কেবল তুরস্কের স্বীকৃতি পাওয়া তুর্কি রিপাবলিক অব নর্দান সাইপ্রাসের (টিআরএনসি) নিরাপত্তা নিশ্চিতে পর্যায়ক্রমিক পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে, শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিষয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
স্টারমারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এরদোয়ান বলেন, এ বিষয়ে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



